[ রাজধানী ]
তুরাগে বসতবাড়িতে আগুনে একই পরিবারের ৩ জনের মৃত্যু
ফাইল ফটো
রাজধানীর তুরাগে একটি বসতবাড়িতে আগুন লেগে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- মো. জাহাঙ্গীর, রোমা আক্তার ও আফরিন।
মঙ্গলবার ভোর ৪টা ২০ মিনিটে তুরাগের চণ্ডালভোগ এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তুরাগ থানার এসআই সজল কান্তি রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন জানান, প্রথমে বিদ্যুতের খুঁটি থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর সেই আগুন পাশের টিনশেডে ছড়িয়ে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের তিনজন মারা যান।
খবর পেয়ে উত্তরা ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ৫টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!