ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বিদ্যুতের আগুনে পুড়ে মরল কলেজছাত্র

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৯, ৩ জানুয়ারি ২০২২
বিদ্যুতের আগুনে পুড়ে মরল কলেজছাত্র
সোহাগ মিয়া

টাঙ্গাইলের ভূঞাপুরে বিদ্যুতের আগুনে সোহাগ মিয়া নামে ২০ বছর বয়সী এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় ভূঞাপুর কেন্দ্রীয় মসজিদ মার্কেটের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।

সোহাগ ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী ও জামালপুর সদর উপজেলার কাস্টসিংগা গ্রামের আয়নাল হকের ছেলে। তিনি স্থানীয় রনি কম্পিউটার ট্রেনিং সেন্টারে কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করতেন।

স্থানীয়রা জানায়, সন্ধ্যায় কাজ করার জন্য মসজিদ মার্কেটের তৃতীয় তলার একটি কক্ষ থেকে স্টিলের মই আনতে যান সোহাগ। এ সময় ১১ কেভি বৈদ্যুতিক তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এতে বিদ্যুতের আগুনে তার শরীরে পুড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওহাব জানান, মসজিদ মার্কেটের একটি কক্ষ থেকে স্টিলের মই আনতে গিয়ে বিদ্যুতের আগুনে ওই শিক্ষার্থী মারা যান। পরে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!