ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে পৃথক ছুরিকাঘাতে আহত ২ কিশোর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:১৭, ৫ মার্চ ২০২২
রাজধানীতে পৃথক ছুরিকাঘাতে আহত ২ কিশোর
ফাইল ফটো

রাজধানীর পল্লবী ও ভাটারা থানা এলাকায় পৃথক ঘটনায় ছুরিকাঘাতে দুই কিশোর আহত হয়েছেন। শুক্রবার রাতে ঐ দুই কিশোরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, পল্লবীতে আহত হওয়া কিশোরের নাম হৃদয় (১৮)। অন্যদিকে ভাটারায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন শিহাব (১৬)।

ছুরিকাঘাতে আহত হৃদয়ের ফুপাতো ভাই বলেন, পোশাক কারখানায় রাতে ডিউটির পর হৃদয়কে পল্লবীর এক নাম্বার রোডে ডেকে নেয় ওবায়দুল ও নুর আলম। পরে তারা ১০-১২ জন মিলে মারপিট করে। একপর্যায়ে তারা হৃদয়ের মাথা ও পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

Advertisement

আরো পড়ুন>>> ঘুরতে বের হয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনবন্ধু নিহত

অপরদিকে পৃথক ঘটনায় ভাটারা থেকে আহত শিহাবকে ঢামেকে নিয়ে আসা ফয়েজ জানান, ভাটারা থানার পেছনে অজ্ঞাত দুই-তিনজন মারপিট করে শিহাবের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, শিহাবকে কে বা কারা ছুরিকাঘাত করেছে, এ বিষয়ে ফয়েজ কিছুই বলতে পারেননি। সংশ্লিষ্ট থানাকে বিষয়টি অবহিত করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!