ঢাকা,  বুধবার   ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ছাড়া পেলেন মাঠ নিয়ে প্রতিবাদকারী মা-ছেলে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০০:৫৪, ২৫ এপ্রিল ২০২২
ছাড়া পেলেন মাঠ নিয়ে প্রতিবাদকারী মা-ছেলে
ছাড়া পেলেন মাঠ নিয়ে প্রতিবাদকারী মা-ছেলে

মুচলেকা নিয়ে সৈয়দা রত্না ও তার ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ। রোববার মধ্যরাত ১২টার দিকে কলাবাগান থানা থেকে দুইজনকে মুক্তি দেওয়া হয়।

কলাবাগান এলাকার একটি মাঠে থানা ভবন নির্মাণের প্রতিবাদে সোচ্চার ছিলেন ওই এলাকার বাসিন্দা সৈয়দা রত্না। তিনি বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সদস্য। 

রোববার সকালে ওই মাঠে ইট-সুরকি ফেলা হলে সেখানে গিয়ে ফেসবুকে লাইভ করেন সৈয়দা রত্না। একপর্যায়ে সকাল ১১টার দিকে তাকে আটক পরে পুলিশ। পরে তার কলেজপড়ুয়া ছেলেকেও ধরে নেয়া হয়। তাদের আটকের খবর পেয়ে দুপুর ২টার দিকে ওই মাঠে যান মানবাধিকার কর্মী খুশি কবির, বাংলাদেশ পরিবেশ আইনবিদ (বেলা) সমিতির প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, উদীচীর ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক আরিফ নূরসহ কয়েকজন।

Advertisement

পরে রাতে মা-ছেলের মুক্তি দাবিতে মানবাধিকারকর্মী ও উদীচীর নেতা-কর্মীদের সঙ্গে স্থানীয় বাসিন্দারা জড়ো হন কলাবাগান থানার সামনে। সৈয়দা রত্না ও তার ছেলের মুক্তি দাবি করে বিভিন্ন স্লোগান দেন তারা। 

এ সময় কলাবাগান থানা পুলিশের পক্ষ থেকে বলা হয়, সৈয়দা রত্নার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দুটি মামলা দেওয়া হচ্ছে। এরপর কলাবাগান থানার ওসি পরিতোষ চন্দ্র বাইরে যান। থানায় ফিরে রাত সাড়ে ১১টার দিকে তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন নয়, শুধু সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে সৈয়দা রত্নার বিরুদ্ধে মামলা দেওয়া হবে। আর তার ছেলেকে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ওসি পরিতোষ এই ঘোষণা দেওয়ার পরপরই তার মোবাইলে একটি কল আসে। তখন পাশে গিয়ে ফোনে কথা বলেন তিনি। মুঠোফোনে কথোপকথন শেষে ওসি বলেন, কারও বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে না। মা-ছেলে দুজনকেই ছেড়ে দেওয়া হবে। শুধু মায়ের কাছ থেকে একটি মুচলেকা নেয়া হবে।

এরপর সৈয়দা রত্না কাছ থেকে মুচলেকা নেয়া হয়। মাঠরক্ষার আন্দোলন করবেন না এবং ডাকলে যেকোনো সময় থানায় হাজির হবেন-এই শর্ত দিয়ে মুচলেকা নেয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!