ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ঢাকায় রোববার ৫ ঘণ্টা পর্যন্ত হতে পারে লোডশেডিং

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০৮:৫২, ৬ নভেম্বর ২০২২
ঢাকায় রোববার ৫ ঘণ্টা পর্যন্ত হতে পারে লোডশেডিং
ফাইল ফটো

রাজধানীর বিভিন্ন এলাকায় প্রতিদিনই সকাল থেকে রাত পর্যন্ত দফায় দফায় লোডশেডিং হচ্ছে। দেশে বিদ্যুতের ঘাটতি কমাতে ১৯ জুলাই থেকে চলছে শিডিউল করে এলাকাভিত্তিক লোডশেডিং। 

রোববার সকাল থেকে সেই ধারাবাহিকতায় শুরু হবে এ কার্যক্রম, যা চলবে রাত ১২টা পর্যন্ত।

রাজধানীর বিদ্যুৎ বিতরণ সংস্থা ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) এলাকায় আজ কোনো লোডশেডিং নেই বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে। 

Advertisement

তবে এনএলডিসি কর্তৃক কম বরাদ্দ প্রাপ্তির ভিত্তিতে লোডশেডিং হতে পারে। এ অবস্থায় হালনাগাদ তথ্য জানার জন্য সময়ে সময়ে ডিপিডিসির ওয়েবসাইট ভিজিট করার জন্য  বিতরণ সংস্থাটি অনুরোধ করেছে।

ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) কোথায় কখন লোডশেডিং করবে, সে তালিকা জানিয়ে দিয়েছে। ডেসকো আওতাভুক্ত এলাকায় আজ কখন লোডশেডিং হবে তা জানতে <<<এখানে>>> ক্লিক করুন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: বিদ্যুৎ
লিংক সফলভাবে কপি হয়েছে!