[ রাজধানী ]
যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত
যাত্রাবাড়ী থানা- ফাইল ফটো
রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। পথচারীরা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শনিবার রাত সাড়ে ৩টার দিকে ধলপুর বউবাজার এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
ঐ যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া অটোচালক মো. রুবেল হোসেন জানান, রাত সাড়ে ৩টার দিকে ধলপুর বউবাজার এলাকার রাস্তায় তাকে পড়ে থাকতে দেখেন। পরে তাকে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল নিয়ে যান। কিন্তু বাঁচানো সম্ভব হয়নি।
.png)
যাত্রাবাড়ী থানার এসআই শামীম রেজা বলেন, নিহতের তার নাম-পরিচয় জানা যায়নি। তার বুক, পেট ও হাতে ছুরিকাঘাত রয়েছে। তার সঙ্গে থাকা একটি বাসের টিকিট দেখে ধারণা করা হচ্ছে, তিনি গাইবান্ধা থেকে হয়তো ঢাকায় এসেছিলেন। এরপর সায়েদাবাদ নেমে গন্তব্যে যাওয়ার সময় ছিনতাইকারীর কবলে পড়েন।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!