ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

উদ্ধার কাজে সেনা, নৌ ও বিমানবাহিনী

ডিএনসিসি মার্কেটে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪৯, ৩০ মার্চ ২০১৯
উদ্ধার কাজে সেনা, নৌ ও বিমানবাহিনী
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজধানীর গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে। উদ্ধার কাজে যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমানবাহিনী।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার আতাউর রহমান জানান, শনিবার ভোর ৫টা ৪৮ মিনিটে আগুন লেগেছে। আগুন লাগার কারণ জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীরা জানান, ডিএনসিসি মার্কেটের কাঁচাবাজার থেকে আগুনের সূত্রপাত। আগুন ছড়িয়ে পড়েছে গুলশান শপিং সেন্টারেও। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও নৌবাহিনীর সঙ্গে স্থানীয়রাও উদ্ধার কাজে সহায়তা করছে।

ডেইলি বাংলাদেশ/এআর

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!