সোমবার একটি বাসায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। র্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি মোহাম্মদ সাইফুল মালিক মঙ্গলবার বিকেলে এ তথ্য জানান।
তিনি জানান, গোয়েন্দা তথ্যে জানা যায়; কক্সবাজার থেকে কয়েকজন মাদক ব্যবসায়ী ইয়াবার বড় চালান নিয়ে চাঁন মিয়া হাউজিংয়ে এসেছে। পরে চাঁন মিয়া হাউজিংয়ের ৪ নস্বর সড়কের একটি বাসায় অভিযান চালানো হয়। এ সময় নারীসহ ৪ মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ৩ হাজার ইয়াবা ও ৯টি মুঠোফোন উদ্ধার করা হয়েছে।
.png)
তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, দীর্ঘদিন যাবৎ তারা কক্সবাজার থেকে ইয়াবা এনে রাজধানীর বিভিন্ন এলাকায় এ ব্যবসা করে আসছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
ডেইলি বাংলাদেশ/এসবি/আরএইচ