ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

নুসরাত হত্যাকারী সিরাজসহ দায়ীদের সর্বোচ্চ শাস্তির দাবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৪৮, ২৩ এপ্রিল ২০১৯
নুসরাত হত্যাকারী সিরাজসহ দায়ীদের সর্বোচ্চ শাস্তির দাবি
ছবি- ডেইলি বাংলাদেশ

নুসরাত হত্যকাণ্ডের সঙ্গে জড়িত মাদরাসা অধ্যক্ষ সিরাজ উদ-দৌলাসহ সবার দ্রুত বিচার সম্পন্ন করা ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশ এ দাবি জানান তারা।

সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, সোনাগাজীর এ ঘটনায় সব শ্রেণি-পেশার মানুষ রাস্তায় নেমেছে, অথচ মাদরাসার আলেমদের একটি বড় অংশ রাস্তায় নামেনি। যেখানে তারা প্রায় প্রতিটি ঘটনার প্রতিক্রিয়া ব্যক্ত করেন। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে যখন নারী নির্যাতন হয় তখন বলা হয় নারীদের কাপড় চোপড় ঠিক নেই।

Advertisement

তিনি বলেন, মাদরাসায় শিক্ষার্থীরা বোরকা ও হিজাব পরে যেভাবে চলাফেরা করেন। তারপরও তারা নানা নির্যাতনের শিকার হচ্ছেন। এতে বোঝা যাচ্ছে হিজাব আর বোরকা নারীদের অসম্মান থেকে রক্ষা করতে পারে না। সমস্যা পোশাকে না। সমস্যা দৃষ্টিভঙ্গিতে, চিন্তা ভাবনায়।

সাইফুল হক বলেন, এ ঘটনার এতদিন পরেও সেই থানার দারগা গ্রেফতার হয়নি। এটা যদি কোনো সাধারণ নাগরিক করত তাহলে নিশ্চয় এতদিনে তাকে গ্রেফতার করা

তিনি বলেন, সমাবেশ থেকে আমরা নুসরাত হত্যার বিচার দ্রুত সম্পন্ন করা ও দায়ীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন- বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজ, কমরেড মোহাম্মদ শাহ আলম, শুভ্রাংশু চক্রবর্ত্তী, অধ্যাপক আব্দুস সাত্তার, মনীর উদ্দিন পাপ্পু প্রমুখ।

ডেইলি বাংলাদেশ/সেতু/আরএইচ

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!