ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীর সড়কে সকালে ঝরল দুই প্রাণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২৭, ২৩ এপ্রিল ২০১৯
রাজধানীর সড়কে সকালে ঝরল দুই প্রাণ
ফাইল ছবি

রাজধানীর মৎস্য ভবন মোড়ে বাস-প্রাইভেটকার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

স্বাধীন পরিবহনের একটি বাসের সঙ্গে প্রাইভেটকারটির মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত ও আহত হন দুজন। 

Advertisement

আহতদের ঢাকা মেডিকেল হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি ডেইলি বাংলাদেশকে নিশ্চিত করেছেন। 

ডেইলি বাংলাদেশ/টিআরএইচ

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!