ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভাই-বোনকে গলা কেটে হত্যা, মামাকে খুঁজছে পুলিশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪০, ২৫ আগস্ট ২০২০
ভাই-বোনকে গলা কেটে হত্যা, মামাকে খুঁজছে পুলিশ
শিফা আক্তার ও কামরুল হাসান

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের সলিমাবাদ গ্রামে ভাই-বোনকে গলা কেটে হত্যার ঘটনায় তাদের মামা বাদল মিয়াকে খুঁজছে পুলিশ। 

অ্যাডিশনাল এসপি নবীনগর সার্কেল মকবুল হোসেন জানান, ঘটনার পর থেকে মামা বাদল মিয়া নিখোঁজ রয়েছেন। তাকে আটক করতে বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছি। তাকে আটক করার পর মূল বিষয় জানতে পারব। এখন পর্যন্ত মামলা হয়নি। জিজ্ঞাসাবাদের জন্য নিহতদের বাবা-মা ও এক প্রতিবেশীকে থানায় আনা হয়েছে।  

সোমবার বিকেল ৪টার দিকে প্রবাসী কামাল মিয়ার ছেলে চতুর্থ শ্রেণির ছাত্র কামরুল হাসান নিখোঁজ হয়। তাকে খুঁজতে এলাকায় মাইকিং করে পরিবার। সন্ধ্যার পর কামরুলের বোন শিফা আক্তারও নিখোঁজ হয়। পরে রাত ৮টার দিকে তাদের মা হাসিনা বেগম নিজের বাড়ির পৃথক দু’টি কক্ষের খাটের নিচ থেকে রক্তাক্ত অবস্থায় তাদের মরদেহ পড়ে থাকতে দেখে প্রতিবেশীদের খবর দেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!