ঢাকা,  বৃহস্পতিবার   ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

‘থার্টি ফার্স্ট’ উপলক্ষে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে কোপালো সন্ত্রাসীরা

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৩, ৩১ ডিসেম্বর ২০২০
‘থার্টি ফার্স্ট’ উপলক্ষে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে কোপালো সন্ত্রাসীরা
ব্যবসায়ীর ওপর হামলা (ছবি: সংগৃহীত)

‘থার্টি ফার্স্ট’ উপলক্ষে পার্টি করতে চাঁদা না দেয়ায় সজীব মিয়া নামে এক ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার বিকেলে নরসিংদী জেলা স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় সজীবকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, থার্টি ফার্স্ট উপলক্ষে পার্টি করার জন্য বিলাসদী এলাকার সাকিব, সালমান, শুভ, সিয়াম, সোহান ও তানজিদ নরসিংদী স্টেডিয়াম মার্কেটে বিসমিল্লাহ অটোবি ফার্নিচারের মালিক সজীব মিয়ার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিতে চাইলে তাকে দেখে নেয়ার হুমকি দেন।

কিছুক্ষণ পর সন্ত্রাসীরা ধারালো অস্ত্র নিয়ে ওই ব্যবসায়ীর ওপর হামালা চালানোর চেষ্টা করেন। পরে তিনি আত্মরক্ষায় পার্শ্ববর্তী ফুড ভিলেজ অ্যান্ড রেস্টুরেন্টের ক্যাশ কাউন্টারের নিচে লুকিয়ে থাকেন। সন্ত্রাসীরা সজীবকে রেস্টুরেন্টর ভেতরে ডুকে চাপাতি দিয়ে উপর্যুপরি কুপিয়ে আহত করেন। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সন্ত্রাসীরা আবার হামলা চালান।

Advertisement

দ্বিতীয় দফা হামলায় সজীব গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা পালিয়ে যান। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠানো হয়।

সদর মডেল থানার ওসি বিপ্লব কুমার দত্ত চৌধুরী বলেন, ব্যাডমিন্টন খেলা নিয়ে আহত সজীবের সঙ্গে কথা কাটাকাটি হয়। এর জেরে সকালেও উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে বিকেলে প্রতিপক্ষরা হামলা চালায়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!