ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাছের নিচে গলায় দড়ি পেঁচানো লাশ, পায়ে রক্তের ছাপ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৭, ২৫ জুন ২০২১
গাছের নিচে গলায় দড়ি পেঁচানো লাশ, পায়ে রক্তের ছাপ
আমগাছের গোড়ায় লাশ, দেখতে স্থানীয়দের ভিড়

মৌলভীবাজারের কমলগঞ্জে অর্জুন মহালী নামে এক চা-শ্রমিক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তার পা ছিল আমগাছের গোড়ায়। এটি হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে চলছে গুঞ্জন।

শুক্রবার দুপুরে উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা সামাজিক কবরস্থান থেকে লাশটি উদ্ধার করা হয়। অর্জুন পাত্রখোলা চা বাগান এলাকার মসজিদ লাইনের চা-শ্রমিক গোপাল মহালীর ছেলে।

স্থানীয়রা জানায়, পাত্রখোলা সামাজিক কবরস্থানে একটি আমগাছের গোড়ায় অর্জুনকে ঝুলতে দেখেন প্রতিবেশী কয়েকজন। পরে পুলিশে খবর দিলে লাশটি উদ্ধার করে।

Advertisement

নিহতের ভাবি স্বপ্না মহালী ও চাচাতো ভাই জাফর উল্যা মহালী বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার আগে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি অর্জুন। শুক্রবার দুপুরে কবরস্থানের একটি গাছে তার লাশ ঝুলতে দেখে স্থানীয়রা।

তারা আরো বলেন, অর্জুন কখনো কবরস্থানে যেতেন না। তাহলে কীভাবে সেখানে তিনি আত্মহত্যা করবেন। তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে বলে আমরা মনে করি।

কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান বলেন, নিহতের পায়ে রক্তের ছাপ ও হাতের একটি আঙুলে আঘাতের চিহ্ন রয়েছে। লাশটি উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!