ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টয়লেটে মিলল শ্রমিকের মরদেহ, আটক ১

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৮, ৩০ জুলাই ২০২১
টয়লেটে মিলল শ্রমিকের মরদেহ, আটক ১
সুজেলের মৃত্যুতে স্বজনদের আহাজারি

হবিগঞ্জের বাহুবলে মডার্ন ব্রিক ফিল্ডের টয়লেট থেকে সুজেল মিয়া নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সোহেব মিয়া নামে অপর এক শ্রমিককে আটক করা হয়েছে।

শুক্রবার দুপুরে মরদেহটি উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছে বাহুবল থানা পুলিশ। নিহত সুজেল মিয়া উপজেলার মিরপুর ইউনিয়নের মির্জাটুটা গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে।

বাহুবল থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান জানান, সুজেল মিয়া দীর্ঘ ১০ বছর ধরে উপজেলার হাফিজপুর এলাকার ওই ব্রিকফিল্ডে শ্রমিকের কাজ করে আসছিলেন। শুক্রবার দুপুরে শ্রমিকরা টয়লেটে গিয়ে দেখতে পান সুজেলের মরদেহ পড়ে রয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে।

Advertisement

নিহত সুজেলের ছোট ভাই সোহাগ মিয়া বলেন, আমার ভাইকে রাতে হত্যা করে টয়লেটে ফেলে দেয়া হয়েছে। আমি ভাইয়ের হত্যার বিচার চাই।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!