এ সময় স্থল বন্দরের কর্মকর্তা, ব্যবসায়ী ও সিঅ্যান্ডএফ এজেন্ট উপস্থিত থেকে ভারতীয় বন্দরের কর্মকর্তাদের কাছ থেকে গমের ট্রাক গ্রহণ করেন। সোমবার বাকিগুলো বাংলাদেশে প্রবেশের কথা রয়েছে।
রাজশাহীর মেসার্স বিসমিল্লাহ ফ্লাওয়ার মিল ভারত থেকে ১ হাজার ৩২০ মেট্রিক টন গম আমদানি করেছে। দুপুর ১টার দিকে ১৬টি ট্রাক আখাউড়া স্থলবন্দরের ইয়ার্ডে প্রবেশ করে। এরপর বিকেলের মধ্যে পর্যায়ক্রমে আরো ১৪টি ট্রাক প্রবেশ করে।
.png)
এই মালের সিঅ্যান্ডএফ এজেন্ট আদনান ট্রেড ইন্টারন্যাশনালের মালিক মো. আক্তার হোসেন বলেন, গমের আমদানিকারক রাজশাহীর মেসার্স বিসমিল্লাহ ফ্লাওয়ার মিল প্রথমবারের মতো আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে ১ হাজার ৩২০ মেট্রিক টন গম আমদানি করছে। এরমধ্যে ৩০টি ট্রাক আখাউড়া স্থলবন্দরের ইয়ার্ডে প্রবেশ করে। বাকি গমের ট্রাক ভারতের আগরতলা বন্দর ইয়ার্ডে রয়েছে। পর্যায়ক্রমে স্বল্প সময়ের মধ্যে বাকি গম বাংলাদেশে আনা হবে।
তিনি আরো বলেন ভারতের মেসার্স ব্রিজ কিশোর প্রসাদ গম রফতানি করেছে। ভারতের উত্তর প্রদেশ থেকে মালবাহী ট্রেনে করে গম ত্রিপুরার আগরতলায় পৌঁছে।
আখাউড়া স্থল বন্দরের সহকারী কমিশনার (ট্রাফিক) মো. মোস্তাফিজুর রহমান বলেন, এ গম আমদানি থেকে প্রায় ১ লাখ টাকা বন্দরের মাশুল আদায় হবে।
এ সময় উপস্থিত ছিলেন আখাউড়া স্থল বন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফোরকান খলিফা প্রমুখ।