[ দেশজুড়ে ]
ফের কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন
মৃত ডলফিন
কয়েক ঘণ্টার ব্যবধানে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ফের ভেসে এসেছে সাত ফুট দৈর্ঘ্যের আরো একটি মৃত ডলফিন।
শনিবার দুপুরে সৈকতের ব্লক পয়েন্ট এলাকায় ডলফিনটি দেখে সংশ্লিষ্টদের খবর দেন স্থানীয় জেলেরা। পরে সেটি মাটিচাপা দেওয়ার নির্দেশ দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা।
স্থানীয়রা জানায়, জোয়ারের সঙ্গে ডলফিনটি সৈকতে ভেসে আসে। এর লেজের অংশে জাল পেঁচানো ছিল। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
.png)
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, এর আগেও ইরাবতি, পরপয়েস ও শুশক প্রজাতির বেশ কয়েকটি ডলফিন সৈকতে ভেসে এসেছে। ডলফিন মৃত্যুর কারণ অনুসন্ধান করা প্রয়োজন। এদিন দুপুরে উদ্ধার হওয়া ডলফিনটি মাটিচাপা দিতে বলা হয়েছে।
এর আগে, শুক্রবার সকালে সৈকতের গঙ্গামতি ও ঝাউবাগান পয়েন্টে ভেসে আসে আট ও ছয় ফুট দৈর্ঘ্যের দুটি মৃত ডলফিন।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!