ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নড়াইলে বাগান থেকে পরিবহন শ্রমিকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:০৮, ২৯ আগস্ট ২০২১
নড়াইলে বাগান থেকে পরিবহন শ্রমিকের মরদেহ উদ্ধার
ফাইল ছবি

নড়াইল শহরের সীমাখালী ঘাট এলাকায় লিয়াকত সিকদার (৫০) নামে এক পরিবহন শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

নিহত লিয়াকত সিকদার সীমাখালী ঘাট এলাকার সোহরাব সিকদারের ছেলে।

শনিবার (২৮ আগস্ট) রাত ৮টার দিকে সীমাখালী বাইপাস ঢাকা কালনা সড়কের পাশে নবু শেখের বাগান থেকে তার দুই পা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। 

Advertisement

পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ সময় নিহতের শরীরের পেটে দুটি গুলি রয়েছে বলে লিয়াকত সিকদারের ছোট ভাই ইয়াসিন দাবি করেন।

এ বিষয়ে জানতে চাইলে নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায় বলেন, এটি হত্যা নাকি সড়ক দুর্ঘটনা এ ব্যাপারে পরিষ্কার করে এখনই কিছু বলা যাচ্ছে না। পুলিশ তদন্ত করে ঘটনা উন্মোচন করবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!