বিতরণ শেষে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন তিনি।
জেলা প্রশাসক বলেন, আজ কুন্ডেরচর ইউনিয়নের ভাঙন কবলিত ১৪২ পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ২০ কেজি করে চাল ও দুই হাজার টাকার চেক বিতরণ করেছি। ভাঙন কবলিত মানুষের খোঁজখবর নিয়েছি। ভাঙন ও বন্যা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি আছে। যেকোনো দুর্যোগে মানুষের পাশে থাকবে জেলা প্রশাসন।
.png)
এ সময় জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম আশরাফুজ্জামান ভূঁইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম ও কুন্ডেরচর ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন ব্যাপারী প্রমুখ উপস্থিত ছিলেন।