নিহত শাহীন বারইপাড়া গ্রামের রুমালী মিয়ার ছেলে।
এর আগে গতকাল দুপুরে ডিঙি নৌকায় পাথর সংগ্রহ করে বাড়ি ফেরার পথে হঠাৎ নৌকাটি ডুবে যায়। এই সময় স্বপন সাঁতরে পাড়ে উঠলেও স্রোতের টানে তলিয়ে যান শাহীন।
.png)
ঘটনার পরপরই নিখোঁজের সন্ধানে প্রাথমিকভাবে উদ্ধার অভিযান শুরু করেন দুর্গাপুর ফায়ার স্টেশনের কর্মীরা। রাতে উদ্ধার অভিযানের কাজে যুক্ত হয় ময়মনসিংহের ফায়ার স্টেশনের ডুবুরি দল। টানা কয়েক ঘণ্টার উদ্ধার কাজ চালিয়ে গেলেও নিখোঁজের কোনো খোঁজ না পেয়ে উদ্ধার কাজ সমাপ্ত রাখা হয়।
দুর্গাপুর থানার ওসি শাহ্ নুর এ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা দুপুরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়েছি, নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার হয়েছে। এরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং এ ব্যাপারে দুর্গাপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।