ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নওগাঁয় জন্ম নিল জোড়া লাগা যমজ শিশু, পাঠানো হলো রামেকে

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ০২:১২, ৩ অক্টোবর ২০২১
নওগাঁয় জন্ম নিল জোড়া লাগা যমজ শিশু, পাঠানো হলো রামেকে
(ছবি: সংগৃহীত)

নওগাঁর পোরশায় ফিরোজা বেগম নামের এক প্রসূতি মা জোড়া লাগা যমজ কন্যাশিশুর জন্ম দিয়েছেন। শনিবার সকালে উপজেলার সারাইগাছী বাজারের একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে জোড়া লাগা ওই যমজ শিশুর জন্ম হয়।

ওই প্রসূতি উপজেলার গাঙ্গুরিয়া গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী। জোড়া লাগা নবজাতক শিশু ও তাদের মা সুস্থ রয়েছেন। তবে উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

ইসলামী ল্যাব অ্যান্ড হাসপাতালের পরিচালক মোহাম্মদ নুরনবী জানান, ফিরোজা বেগম নামের ওই প্রসূতিকে শুক্রবার হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকালে তার অস্ত্রোপচার করেন ডা. নুর মোহাম্মদ। অস্ত্রোপচারের মাধ্যমে সফলভাবে জোড়া যমজ কন্যাশিশুর জন্ম দেন ফিরোজা। তবে নওগাঁয় জোড়া লাগা শিশুর চিকিৎসা নেই বলে এদিন বিকেলে রাজশাহী পাঠানো হয়েছে।

Advertisement

অস্ত্রোপচারকারী চিকিৎসক বলেন, ওই যমজ শিশুর হাত-পা, কান, চোখ, মাথাসহ সব অঙ্গপ্রতঙ্গ ঠিক থাকলেও শুধু পেট ও বুকের কিছু অংশ জোড়া লাগানো আছে।

নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা. মঞ্জুর এ মোর্শেদ বলেন, জেলা সদর হাসপাতালে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন। নওগাঁয় ওই শিশুকে রেফার্ড করলে প্রাথমিক অবস্থায় তার চিকিৎসা করানো যেত। হয়তো দূরত্বের কারণে তারা নওগাঁর পরিবর্তে রাজশাহী নিয়ে গেছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!