রোববার খুলনা অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস এম আশিকুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণরা সময় আসামি মোমিন গাজী আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত মোমিন গাজী খুলনার আলোচিত কুখ্যাত খুনী এরশাদ শিকদারের ভাগনি জামাই ও অভয়নগর উপজেলার রাজঘাট এলাকার জামরুলতলার গফুর গাজীর ছেলে।
২০১১ সালের ২ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে সোনাডাঙ্গা থানার পুলিশ মাদকদ্রব্য বিক্রির সময় রাত পৌনে ১০টার দিকে সোনাডাঙ্গা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ৬০ কেজি গাজা ও পাঁচ হাজার টাকাসহ পুলিশ মোমিন গাজীকে আটক করে। পরে সোনাডাঙ্গা থানার এসআই আলমগীর কবির বাদী হয়ে থানায় মাদক আইনে মামলা করেন। একই বছরের ২৮ মে মোমিন গাজীকে আসামি করে তদন্ত কর্মকর্তা এসআই সাইদুর রহমান আদালতে চার্জশিট দাখিল করেন।
.png)