[ দেশজুড়ে ]
৬ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
ফাইল ছবি
রংপুরে ছয় তলা ভবনের ছাদ থেকে লাফ দিয়ে ওয়াসিফ রায়হান নামে ১৭ বছরের এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন।
রোববার সকালে নগরীর কেরানিপাড়ায় কারামতিয়া মসজিদ সংলগ্ন ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রায়হান রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আবু তাহের মো. মাসুদ রানার ছেলে। তিনি রংপুর জিলা স্কুলের শিক্ষার্থী ছিলেন।
স্বজনদের বরাত দিয়ে রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানার ওসি (তদন্ত) হোসেন আলী জানান, রোববার এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল রায়হানের। সকাল ৭টার দিকে ছয় তলা ভবননের ছাদে উঠে লাফ দিয়ে আত্মহত্যা করেন তিনি।
.png)
তিনি আরো জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনো জানা যায়নি।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!