ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কু-প্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে কুপিয়ে জখম

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২২, ২২ নভেম্বর ২০২১
কু-প্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে কুপিয়ে জখম
ফাইল ছবি

পটুয়াখালীর দশমিনায় কু-প্রস্তাবে রাজি না হওয়ায় এক গৃহবধূকে (২৪) কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে মো. সাইফুল মীর নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে।

ওই গৃহবধূর রক্তাক্ত অবস্থার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। বর্তমানে গৃহবধূ জেসমিন দশমিনা হাসপাতালে চিকিৎসাধীন।

আহত গৃহবধূর অভিযোগ, প্রায় ১০ বছর আগে উপজেলার আলীপুরা ইউপিতে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে ওই গ্রামের মৃত ফজলু মীরের ছেলে মো. সাইফুল মীর বিভিন্নভাবে জ্বালাতন ও নানাভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি স্থানীয় বিভিন্ন মহলকে জানালেও কেউ এর সমাধান দেননি।

শনিবার সকাল ৭টার দিকে ওই গৃহবধূর পরিবারের কাছে তিন হাজার টাকা ধারের দুই হাজার টাকা পাওয়ার অজুহাতে সাইফুল তাদের বাড়িতে গিয়ে কুপ্রস্তাব ও শ্লীলতাহানির চেষ্টা করে। এতে বাধা দিলে সাইফুল দা দিয়ে কুপিয়ে তার মাথায় জখম করে মারধর করে।

এ ঘটনায় গৃহবধূর পরিবার শনিবারই দশমিনা থানায় একটি লিখিত অভিযোগ করেছে। তবে দশমিনা থানার ওসি মেহেদী হাসান বলেন, আলীপুরার কোনো অভিযোগ পাননি।

সাইফুল মীরের দাবি, জেসমিনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তাদের কাছে দোকানের পণ্যের টাকা পাই। আর ওই টাকা চাইতে গেলে স্ত্রীর সঙ্গে দা হাতে নিয়ে সে খারাপ আচরণ করে। তাকে মারধর ও কুপ্রস্তাব দেইনি।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!