ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উদ্ধার হয়নি সন্ধ্যা নদীতে ডুবে যাওয়া বাল্কহেড

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৮, ২৩ নভেম্বর ২০২১
উদ্ধার হয়নি সন্ধ্যা নদীতে ডুবে যাওয়া বাল্কহেড
ছবি: সংগৃহীত

বরিশালের বানারীপাড়ায় তলা ফেটে ৬ হাজার ৪০০ বস্তা সার নিয়ে সন্ধ্যা নদীতে ডুবে যাওয়া আব্দুর রহমান নামক বাল্ক‌হেডটি ২৪ ঘন্টায়ও উদ্ধার হয়নি।

মঙ্গলবার বিকেলে বানারীপাড়ার ইউএনও রিপন কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার বিকেলে ঐ উপজেলার খোদাবাকসা এলাকা সংলগ্ন সন্ধ্যা নদীতে ডুবে যায় বাল্ক‌হেডটি। এরপর চালক ও তিনজন শ্রমিক সাঁতরে তীরে উঠতে পারলেও বাল্কহেড ও সার রক্ষা করা সম্ভব হয়নি।

Advertisement

বানারীপাড়া থানার ওসি মো. হেলাল উদ্দিন খান জানান, নিমজ্জিত বাল্ক‌হেডে ৫০ কেজি ওজনের ৬ হাজার ৪০০ বস্তা সার ছিল। সেগুলো যশোরের নোয়াপাড়া-অভয়নগর থেকে বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর গুদামে নেয়া হচ্ছিল। বাল্ক‌হেডটি যেখানে ডুবেছে সেখানে একটি বাঁশ পুঁতে দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিকেল পর্যন্ত বাল্ক‌হেডটি উদ্ধারের কাজ শুরু হয়নি বলে জানিয়েছেন ওসি হেলাল। প্রশাসনের সঙ্গে আলোচনা করে শিগগিরই উদ্ধার তৎপরতা চালানোর আশ্বাস দিয়েছেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!