স্বামীর সঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে নববধূর আত্মহত্যা
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে স্বামীর সঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছেন লিজা নামে এক নববধূ। লিজা উপজেলার সদর ইউপির চরশিহারী গ্রামের দুলাল মিয়ার কন্যা।
লিজা আক্তারের সঙ্গে এক বছর আগে একই ইউপির চরহোসেনপুর গ্রামের আব্দুস সাত্তারে ছেলে নয়ন মিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের সংসার ভালোভাবেই চলে আসছিল। এই অবস্থায় লিজা তার স্বামীকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে যায়।
জানা যায়, রোববার দুপুরে লিজার স্বামী নয়ন মিয়া তার শ্বশুর বাড়ির পুকুরে লিজাকে সঙ্গে নিয়ে গোসল করতে যায়। এ সময় নয়ন স্ত্রী লিজাকে ঘর থেকে সাবান আনার কথা বললে লিজা স্বামী নয়ন মিয়ার জন্য সাবান আনতে ঘরে যায়। কিন্তু লিজা সাবান নিয়ে আসতে দেরি হওয়ায় নয়ন ঘরে গিয়ে দেখতে পান ঘরের দরজা বন্ধ। তারপর স্বামী নয়নের ডাক চিৎকারে পরিবারের অন্য সদস্যরা এসে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখতে পায় লিজা গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলে আছে। এমন পরিস্থিতে স্থানীয়রা বিষয়টি থানায় জানালে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
.png)
ঈশ্বরগঞ্জ থানার ওসি আব্দুল কাদের মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। বিষয়টি নিয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়না তদন্তের জন্য নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে।