[ দেশজুড়ে ]
সেন্টমার্টিন-টেকনাফে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ
ফাইল ছবি
কক্সবাজারের টেকনাফের প্রবালদ্বীপ সেন্টমার্টিনের সঙ্গে পর্যটকবাহী জাহাজ চলাচল দুই দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।
শুক্রবার বিকেলে টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, ২৬ ডিসেম্বর সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে বহিরাগত লোকজনের উপস্থিতি বন্ধ রাখতে ২৫ ও ২৬ ডিসেম্বর পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখার সিদ্বান্ত নেয়া হয়।
.png)
ইউএনও পারভেজ চৌধুরী বলেন, ইউপি নির্বাচন থাকায় নৌপথে টেকনাফ-সেন্টমার্টিন, কক্সবাজার-সেন্টমার্টিন ও চট্টগ্রাম-সেন্টমার্টিনের জাহাজ চলাচল বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে।
যেসব পর্যটক বর্তমানে সেন্টমার্টিন দ্বীপে অবস্থান করছেন, তাদের শুক্রবার সন্ধ্যার মধ্যে সেন্টমার্টিন ত্যাগ করার জন্য মাইকিং করা হয়েছে। তবে ২৭ ডিসেম্বর থেকে পুনরায় স্বাভাবিক নিয়মে জাহাজ চলাচল করবে।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!