বিষয়টি নিশ্চিত করেছেন আড়িখোলা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার ফজলুর রহমান ভূঁইয়া।
তিনি বলেন, সকাল সাড়ে ৭টার দিকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেন আড়িখোলা রেলওয়ে স্টেশন অতিক্রম করে। ট্রেন চলে যাওয়ার পর প্ল্যাটফর্মের পূর্বদিকে রেললাইনে অজ্ঞাত ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেয়। পরে মরদেহ রেললাইন থেকে সড়িয়ে পাশে রাখা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৩৮ বছর। মরদেহ উদ্ধার করার জন্য নরসিংদী রেল পুলিশকে খবর দেয়া হয়েছে।
.png)
আরো পড়ুন: ময়লা ফেলার প্রতিবাদ করায় বৃদ্ধকে হত্যা
এর আগে জেলার কাপাসিয়া উপজেলায় নিখোঁজের চারদিন পর শাহনাজ বেগম নামে এক এক নারীর অর্ধগলিত লাশ শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করা হয়েছে। গত বুধবার দুপুরে উপজেলার তরগাঁও ইউনিয়নের বাঘিয়া আবুল মোড়ল দাখিল মাদরাসা সংলগ্ন শীতলক্ষ্যা নদীর ঘাট থেকে এ লাশ উদ্ধার করে পুলিশ।
মৃত শাহনাজ উপজেলার রায়েদ ইউনিয়নের রায়েদ গ্রামের সোরহাব হোসেনের স্ত্রী। গত ১৯ ডিসেম্বর পার্শ্ববর্তী শ্রীপুর উপজেলার গোসিংগায় বাবার বাড়ি বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে রওনা হয়ে নিখোঁজ হন তিনি। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন কাপাসিয়া থানা পরিদর্শক (অপারেশন) শেখ মো. আমিরুল ইসলাম।