ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রীর বাড়ি সাটুরিয়া উপজেলায়। সে স্থানীয় একটি কিন্ডার গার্ডেনের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। ধর্ষণে অভিযুক্ত কবির আলীর বাড়ি চরতিল্লী গ্রামে।
ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রীর নানি জানান, গত মঙ্গলবার সকালে নাতিনকে খাওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যান অভিযুক্ত প্রতিবেশি করিব আলী। এর পর তাকে ভুট্টা ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। কাউকে না বলার জন্য হত্যার হুমকি দেয়। পরে অসুস্থ অবস্থায় কান্না করতে করতে বাড়িতে আসে তখন ঘটনাটি খুলে না বলেও পরের দিন বুধবার ব্যথা বেড়ে যাওয়ায় ও যৌনাঙ্গ ফুলে যাওয়ায় ধর্ষণের ঘটনা খুলে বলে।
.png)
বেশি অসুস্থ হওয়ার পর শনিবার সকালে মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। মানসম্মানের ভয়ে ও লজ্জায় কাউকে কিছু বলতেও পারছিনা। নাতিনের এই অবস্থার জন্য তিনি অভিযুক্ত কবির আলীর শাস্তি দাবি করেন।
এ বিষয়ে সাটুরিয়া থানার ওসি মো. আশরাফুল আলম জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।