ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাবা-মায়ের অত্যাচারে মেয়ের আত্মহত্যা

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫২, ২৮ ডিসেম্বর ২০২১
বাবা-মায়ের অত্যাচারে মেয়ের আত্মহত্যা
ছবি: ডেইলি বাংলাদেশ

ঝালকাঠিতে বাবা-মায়ের অত্যাচারে মেয়ে রিদি ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন। আত্মহত্যার জন্য রিদির স্বামী নাইম ও তার পরিবারকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়েছে।

জেলা শহরের মহিলা কলেজের সামনে ভাড়া বাসায় গত ১০ অক্টোবর আত্মহত্যার ঘটনা ঘটে।

মঙ্গলবার ঝালকাঠি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে নাইমের বড় ভাই মো. নবীন হোসাইন লিখিত বক্তব্যে জানান, আমার ছোট ভাই নাইমের সঙ্গে রিদির প্রেমের সম্পর্ক থাকায় তার পিতা মো. শাখাওয়াত হোসেন রিদির প্রতি অত্যাচার শুরু করেন। একপর্যায়ে গত ২০ সালের ১৩ নভেম্বর রিদির বাবা নাইমের মাকে ফোন করে নাইমসহ তাদের বাসায় আসার জন্য চাপ দেন। নাইমকে নিয়ে তার মা রিদির  বাসায় গেলে রিদির বাবা নাইমকে জোর করে বিয়ে দেন এবং ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত রিদির সঙ্গে সমস্ত যোগাযোগ বন্ধ করার জন্য বলেন।

Advertisement

আরো পড়ুন: রাজশাহীতে বুধবার থেকে বুস্টার ডোজ

এরপর রিদি তার স্বামী নাইমের সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হয়ে বাবা-মায়ের অত্যাচারে গত ১০ অক্টোবর রাতে তার নিজ বাসায় আত্মহত্যা করেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। রিদির মৃত্যুর পর তার বাবা মো. শাখাওয়াত হোসেন নাইমের বিরুদ্ধে ঝালকাঠি থানায় দুটি মামলা দায়ের করেন।

কয়েকদিন পর আদালতে নাইম, তার মা-বাবা ও চাচার বিরুদ্ধে মামলা করেন শাখাওয়াত হোসেন এর স্ত্রী নুরজাহান বেগম । সংবাদ সম্মেলনে নাইমের মা লিপি বেগম মামলার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!