ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজশাহী বোর্ডে ৩৯৮ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ পাস

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪০, ৩০ ডিসেম্বর ২০২১
রাজশাহী বোর্ডে ৩৯৮ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ পাস
ফাইল ছবি

রাজশাহী শিক্ষাবোর্ডের ৩৯৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থীরা পাস করেছে। রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়া বোর্ডে এসএসসি পরীক্ষায় ৯৪ দশমিক ৭১ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে। 

বৃহস্পতিবার দুপুর ১২টায় শিক্ষা বোর্ড থেকে এই ফলাফল প্রকাশ করা হয়েছে। ফলাফলে দেখা গেছে, পাস ও জিপিএ-৫ এর দিক থেকে এগিয়ে ছাত্রীরা।

Advertisement

আরো পড়ুন: সিলেট বোর্ডে বেড়েছে পাসের হার

এবার ২৭ হাজার ৭০৯ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এ বছর ছাত্রী পাসের হার ৯৫ দশমিক ৪৬ শতাংশ। এছাড়া জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ৩৭৯ জন ছাত্রী। অন্যদিকে, ছাত্র পাসের হার ৯৪ দশমিক ০৪ শতাংশ। এছাড়া জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৯৭০ জন ছাত্র।

রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে বিভাগের আট জেলায় এবার শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২ হাজার ৬৬৭টি। এরমধ্যে ৩৯৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে।

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর হাবিবুর রহমান বলেন, করোনাকালে পড়াশোনা এগিয়ে নেয়া অনেক কষ্টকর ছিল। তারপরও শিক্ষার্থীরা পড়াশোনা করেছে, ভালো ফলাফল হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!