ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হ্যান্ডকাপসহ পালিয়ে গেল আসামি, দুই পুলিশ সদস্য প্রত্যাহার

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:১৭, ৩১ ডিসেম্বর ২০২১
হ্যান্ডকাপসহ পালিয়ে গেল আসামি, দুই পুলিশ সদস্য প্রত্যাহার
ফাইল ছবি

মানিকগঞ্জের সাটুরিয়ায় চিকিৎসাধীন অবস্থায় পুলিশের হ্যান্ডকাপ নিয়ে দুই আসামি পালিয়ে যাওয়ার ঘটনা দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

প্রত্যহারকৃত পুলিশ সদস্যরা হলেন- সাটুরিয়া থানার পুলিশ কনস্টেবল মো. রাকিব হোসেন ও শহিদুল ইসলাম।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাত ৮টার দিকে সাটুরিয়া থানার ওসি মো. আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দায়িত্বে অবহেলার কারণে তাদের বৃহস্পতিবার বিকেলে সাটুরিয়া থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। সেই সঙ্গে আসামিদের ধরার জোর চেষ্টা চলেছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে তাদেরকে আটক করতে পারবো। 

Advertisement

আরো পড়ুন: বছরজুড়ে চট্টগ্রাম আদালতে আলোচিত যত ঘটনা

এর আগে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় সাটুরিয়ার ধানকোড়া এলাকা থেকে একটি মোটরসাইকেল চুরি করে যাওয়ার সময় কমলপুর এলাকার শাহ আলম ও রাজিবকে গণপিটুনি দেন স্থানীয়রা।

খবর পেয়ে তাদের আটক করে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা চিকিৎসা দেওয়া হয়। পরে তাদের চিকিৎসার জন্য থানার দুই পুলিশ কনস্টেবলকে পাহারায় রাখা হয়। সেখান থেকে পালিয়ে যান তারা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!