ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চা দোকানিকে হাতুড়ি দিয়ে পেটানোর পর শ্বাসরোধে হত্যা

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১৫, ৩১ ডিসেম্বর ২০২১
চা দোকানিকে হাতুড়ি দিয়ে পেটানোর পর শ্বাসরোধে হত্যা
ফাইল ছবি

ঝিনাইদহের মহেশপুরে এক চা দোকানিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও গলায় মাফলার পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। 

তার নাম ইনানুর রহমান। তিনি মহেশপুর উপজেলার বাজিপোতা গ্রামের লুৎফর রহমানের ছেলে।

মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, ইনানুর একজন চা দোকানি। রাতে তিনি মহেশপুর পৌরসভার কুলতলা বাজারের নিজ দোকানে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে কে বা কারা তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও গলায় মাফলার পেঁচিয়ে হত্যা করে। শুক্রবার সকালে স্থানীয় লোকজন তার মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

Advertisement

আরো পড়ুন: মাদারীপুরে বাসের ধাক্কায় প্রাণ গেল যুবকের

তিনি আরও জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যাকারীদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।

এর আগে, ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় রিয়াদ খান নামে দশম শ্রেণির এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। হত্যার পর কপোতাক্ষ নদে লাশ ফেলে দেয় দুর্বৃত্তরা। গত ২১ ডিসেম্বর মঙ্গলবার রাত ৯টা থেকে ১১টার মধ্যে কোনো এক সময়ে উপজেলার বাগডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিয়াদ খান বাগডাঙ্গা গ্রামের সলেমান আমিনের ছেলে। 

নিহতের বাবা সলেমান আমিন বলেন, একটি জমি নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল এলাকার শাহাদৎ খানের ছেলেদের সঙ্গে। তারাই আমার ছেলেকে খুন করেছে। 

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মহায়মেনুল ইসলাম।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!