এ ঘটনায় হুমায়ুন কবীর নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় হত্যার কাজে ব্যবহৃত লোহার রড উদ্ধার করা হয়।
আরো পড়ুন: র্যাগিংয়ের দায়ে খুবির ৫ শিক্ষার্থীকে শাস্তি
.png)
নিহত মল্লিক দেলোয়ার হোসেন সদর উপজেলার রণবিজয়পুর এলাকার ঈশান উদ্দিন মল্লিকের ছেলে। আটক হুমায়ুন কবীর সদর উপজেলার সুন্দরঘোনা গ্রামের মৃত মহিদের ছেলে। তবে হত্যার কারণ জানাতে পারেনি পুলিশ।
বাগেরহাট জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক এসএম আশরাফুল আলম জানান, খানজাহান আলী মাজার সংলগ্ন রোডে নিজ দোকান ঘরের মধ্যে লোহার রড দিয়ে পিটিয়ে এক ব্যক্তিকে হত্যা করা হয়। রাতেই সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, জেলা বিশেষ শাখা ও জেলা গোয়েন্দা শাখার যৌথ অভিযানে মূল হত্যাকারীকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।