[ দেশজুড়ে ]
বিজিবিকে দেখে কোটি টাকার যৌন উত্তেজক ওষুধ ফেলে পালাল চোরাকারবারি
বিজিবি ক্যাম্পে রাখা হয়েছে উদ্ধারকৃত ওষুধ
চট্টগ্রামের মিরসরাইয়ে সীমান্ত এলাকা থেকে সাড়ে ১৩ লাখ পিস যৌন উত্তেজক ও শক্তিবর্ধক ওষুধ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত ওষুধের দাম আনুমানিক ১ কোটি টাকা।
শুক্রবার গভীর রাতে ঐ উপজেলার জোরারগঞ্জ থানাধীন ১নং করেরহাট ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী আমতলী এলাকায় অভিযান চালিয়ে ওষুধগুলো উদ্ধার করা হয়। টহলরত বিজিবি সদস্যদের দেখে একদল পাচারকারী এসব ওষুধ সীমান্ত এলাকায় ফেলে পালিয়ে গেছে বলে জানা গেছে।
৪ বিজিবির ফেনী ব্যাটালিয়নের অলিনগর ক্যাম্পের কমান্ডার নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী আমতলী এলাকায় অভিযান চালানো হয়। ঐ সময় বিজিবি সদস্যদের দেখে চোরাকারবারীরা পালিয়ে যায়। পরে ঐ স্থান থেকে ১৭ হাজার ২৪০ পিস যৌন উত্তেজক ট্যাবলেট এবং ১৩ লাখ ৫০ হাজার পিস শক্তিবর্ধক ট্যাবলেট উদ্ধার করা হয়।
.png)
তিনি আরো জানান, উদ্ধারকৃত ওষুধের মূল্য আনুমানিক এক কোটি টাকার বেশি। ওষুধগুলো ক্যাম্পে রাখা হয়েছে। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!