ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রলারকে দেখেননি লঞ্চের চালক, ধাক্কায় নিখোঁজ ১০

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০০, ৫ জানুয়ারি ২০২২
ট্রলারকে দেখেননি লঞ্চের চালক, ধাক্কায় নিখোঁজ ১০
নিখোঁজ যাত্রীদের উদ্ধারকাজে নিয়োজিত কোস্ট গার্ড সদস্যরা

নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় যাত্রীবাহী ট্রলারডুবি হয়েছে। এ ঘটনায় ১০ জন যাত্রী নিখোঁজ রয়েছেন। বুধবার সকালে ফতুল্লা থানার ধর্মগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

ফতুল্লা থানার ওসি রকিব উজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ট্রলারটি ৪০-৫০ জন যাত্রী নিয়ে বক্তাবলী খেয়াঘাট থেকে ধর্মগঞ্জ খেয়াঘাটের উদ্দেশ্যে যাচ্ছিল। ঘন কুয়াশার কারণে স্পষ্ট দেখতে না পেয়ে ঢাকা-বরিশাল রুটের একটি লঞ্চ ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে ট্রলারটি ডুবে ১০ জন যাত্রী নিখোঁজ রয়েছেন। বাকিরা কোনোরকমে তীরে উঠেছেন।

Advertisement

নিখোঁজদের উদ্ধারে কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিস কাজ করছে বলেও জানান ওসি রকিব উজ্জামান।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!