ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ধান ক্ষেত থেকে বিরল প্রজাতির শকুন উদ্ধার 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৬, ৫ জানুয়ারি ২০২২
ধান ক্ষেত থেকে বিরল প্রজাতির শকুন উদ্ধার 
ধান ক্ষেত থেকে বিরল প্রজাতির শকুন উদ্ধার। ছবি: ডেইলি বাংলাদেশ

পটুয়াখালীর কলাপাড়ায় এক কৃষকের ধান ক্ষেত থেকে বিরল প্রজাতির একটি শকুন উদ্ধার করেছে শিক্ষার্থীরা। 

বুধবার দুপুরে উপজেলার ধুলাসার ইউনিয়নের বৌলতলী গ্রামের মুসা কাজেম নামের কৃষকের ক্ষেত থেকে এটি উদ্ধার করা হয়। তবে এটি ক্ষুধার্ত ও রোগাক্রান্ত ছিলো বলে জানায় স্থানীয়রা।

জানা যায়, বেশ কয়েকজন শিক্ষার্থী বৌলতলী গ্রামের সড়ক দিয়ে মাদরাসায় যাচ্ছিলো। এ সময় ওই এলাকার একটি রেন্ট্রি গাছে শকুনটি দেখতে পেয়ে তারা ধাওয়া দেয়। শকুনটি দৌড়ে মুসা কাজেম নামের কৃষকের ক্ষেতে গেলে সেখান থেকে আটক করে। খবর পেয়ে ধুলাসার ইউনিয়নের বিট অফিসার উজ্জল হোসেন ঘটনাস্থলে পৌছে শকুনটিকে উদ্ধার করে।

Advertisement

আরো পড়ুন >>> খেলার ছলে লাশ হলো ছোট্ট আনাস

মহিপুর রেঞ্জের বন কর্মকর্তা আবুল কালাম জানান, শকুনটিকে রোগাক্রান্ত মনে হচ্ছে, তাই এটিকে প্রাণি সম্পদ অফিসের কাছে হস্তান্তর করা হবে। চিকিৎসা শেষে প্রাণিটিকে বনে অবমুক্ত করা হবে।

কলাপাড়া উপজেলা প্রাণি সম্পদ অফিসের উপ সহকারী কর্মকর্তা সুভাশিষ জানান, শকুনটিকে প্রানি সম্পদ অফিসে নিয়ে আসলে আমরা চিকিৎসা প্রদান করে সুস্থ করে তুলবো। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!