ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভাসানচরের পথে আরো ৭০৫ রোহিঙ্গা

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৪, ৬ জানুয়ারি ২০২২
ভাসানচরের পথে আরো ৭০৫ রোহিঙ্গা
ভাসানচরের পথে রোহিঙ্গাবাহী জাহাজ। ফাইল ছবি

কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প থেকে নবম দফায় আরো ৭০৫ জন রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে রোহিঙ্গাদের নিয়ে ভাসানচরের উদ্দেশে রওনা দেওয়া হয়। তবে কক্সবাজার থেকে বুধবার চট্টগ্রামে নেয়ার পর তাদের একটি অস্থায়ী ক্যাম্পে রাখা হয়।
 
চট্টগ্রাম নৌবাহিনীর জনসংযোগ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প থেকে নবম দফায় আজ বৃহস্পতিবার আরো ৭০৫ রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে নেয়া হচ্ছে। 

আরো পড়ুন >>> ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে খুঁটিতেই ঝুলে থাকলো দুই যুবক

Advertisement

গতকাল টেকনাফের কয়েকটি ক্যাম্প থেকে ওই রোহিঙ্গাদের নেয়া হয় উখিয়া ডিগ্রি কলেজ মাঠে। সেখান থেকে বাসে করে চট্টগ্রামে নেয়ার পর তাদের একটি অস্থায়ী ক্যাম্পে রাখা হয়। পরে পতেঙ্গা বোট ক্লাব থেকে তিনটি জাহাজে করে তাদের ভাসানচরে নেয়া হচ্ছে। এর মধ্যে একটি জাহাজে মালামাল এবং অপর দুটিতে ৭০৫ জন রোহিঙ্গা রয়েছে।

উল্লেখ্য, এর আগে আট দফায় কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প থেকে ১৯ হাজার ৬৬২ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়।

আরো পড়ুন >>> রেগে বেরিয়ে গেলেন স্বামী, বিষপান করলেন স্ত্রী

২০২০ সালের ৪ ডিসেম্বর প্রথম ধাপে আনুষ্ঠানিকভাবে নারী-পুরুষ ও শিশুসহ ভাসানচরে পৌঁছায় এক হাজার ৬৪২ জন রোহিঙ্গা। রোহিঙ্গাদের জন্য প্রস্তুতকৃত ৭, ৮, ৯ ও ১০ নম্বর ক্লাস্টারে তাদেরকে রাখা হয়। প্রথমধাপে ভাসানচরে আসা রোহিঙ্গাদের মধ্যে শিশু রয়েছে ৮১০ জন, পুরুষ ৩৬৮ জন, নারী ৪৬৪ জন।

এর আগে ২০১৯ সালের ১৯ এপ্রিল হাতিয়ায় মেঘনা নদীর বুকে জেগে ওঠা ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তরের জন্য তিন হাজার ৯৫ কোটি টাকা ব্যয়ে আশ্রয়কেন্দ্র নির্মাণ শেষ হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!