ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৫৯ বছর বয়সে এসএসসি পাস

দেলোয়ার হোসেন, জামালপুর
প্রকাশিত: ১৬:৪৪, ৬ জানুয়ারি ২০২২
৫৯ বছর বয়সে এসএসসি পাস
জামালপুরের ইসলামপুর উপজেলার ইউপি সদস্য মোফাজ্জল হোসেন। ছবি: ডেইলি বাংলাদেশ

শিক্ষার কোনো বয়স নেই আবারো এ কথা প্রমাণ করলেন জামালপুরের ইসলামপুর উপজেলার ইউপি সদস্য মোফাজ্জল হোসেন।

বয়সের ভারে নুয়ে পড়ার সময় চলে আসলেও শিক্ষিত হতে শেষ বয়সে এসে এসএসসি পরীক্ষা হলে বসেছিলেন। পাশও করলেন। 

৫৯ বছর বয়সে এসএসসি পাস করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের ইউপি সদস্য মোফাজ্জল হোসেন। তিনি ঐ ইউপির ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও পোড়ারচর গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে।

Advertisement

জানা গেছে, গত বছর গোয়ালেরচর উচ্চ বিদ্যালয় এবং ভোকেশনাল স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন ইউপি সদস্য মোফাজ্জল হোসেন। গত বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে ফলাফল প্রকাশ হয়েছে। ফলাফলে তিনি জিপিএ ৪.৩৫ পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন।

আরো পড়ুন >>> ৩৬ বছর ধরে দাঁড়িয়ে আছে সড়কবিহীন ব্রিজ! 

৫৯ বছর বয়সে এসএসসি পাস করায় এলাকায় ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। অভিনন্দন জানিয়েছেন গাইবান্ধা ইউপি চেয়ারম্যান মাকছুদ আনছারীসহ তার আত্মীয়-স্বজনরা।

গাইবান্ধা ইউপি চেয়ারম্যান মাকছুদ আনছারী বলেন, ‘ইচ্ছা থাকলে সবই সম্ভব। এই বয়সে তিনি অসম্ভবকে সম্ভব করে দিখিয়েছেন’।

মেম্বার মোফাজ্জল হোসেন বলেন, ‘আমি দুই দুইবারের সফল মেম্বার। বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের সঙ্গে চলাফেরা করতে হয়েছে। সবাই জিজ্ঞেস করেছে আপনি কি পাস। লজ্জার ভয়ে আমি বলতে পারি নি। তাই লজ্জা থেকে রেহাই পেতে ২০১৯ সালে ভোকেশনাল স্কুলে ভর্তি হয়ে ২০২১ এসএসসি পরীক্ষা দেই এবং উত্তীর্ণ হই।’

তিনি আরো বলেন, ‘ আমার চার মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। সবাই ডিগ্রি অর্জন করেছে। আল্লাহ তায়ালা যদি আমায় বাঁচিয়ে রাখেন তাহলে আমার ছেলে-মেয়েদের মতো ডিগ্রি অর্জন করতে সক্ষম হব ইনশাল্লাহ’।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!