ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গর্তে আগুন দিলেই জ্বলছে 

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ২০:২২, ৬ জানুয়ারি ২০২২
গর্তে আগুন দিলেই জ্বলছে 
ছবি: সংগৃহীত

নলকূপের জন্য খনন করা হয়েছিল। সেই নলকূপের গোড়ার দিকের একটি গর্ত থেকে বের হচ্ছে গ্যাস। আগুন ধরিয়ে দিলেই জ্বলতে থাকে ঘণ্টার পর ঘণ্টা। এই অবস্থা চলছে ২০ দিন ধরে।

ঘটনাটি ঘটেছে খুলনার লবণচরা থানার কাজীপাড়া এলাকার। প্রথমে বিষয়টি কেউ  গুরুত্ব না দিলেও পরে মানুষের আগ্রহ বাড়ে। ধারণা ছিল কয়েক দিনের মধ্যেই গ্যাস শেষ হয়ে যাবে। কিন্তু ২০ দিন ধরে একই অবস্থা চলায় এলাকায় বেশ আলোচনা সৃষ্টি হয়েছে।

আরো পড়ুন: এবার তুরাগে ইজিবাইক তৈরির কারখানায় আগুন

Advertisement

গভীর নলকূপ খনন করেছিলেন স্থানীয় বাসিন্দা মো. জাহাঙ্গী। এ ঘটনার পর তার বাড়িতে প্রতিদিনই উৎসুক মানুষ ভিড় জমাচ্ছেন। আগুন জ্বালিয়ে কেউ রান্না করছেন, আবার কেউ পানি গরম করছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাড়ির মালিক জাহাঙ্গীর বলেন, আমি একটি গভীর নলকূপ স্থাপন করছিলেন। নলকূপের পাইপের পাশের একটি গর্ত দিয়ে শব্দ হচ্ছিল। এ সময় একজন ম্যাচ জ্বালালে সেখানে আগুন জ্বলে ওঠে। ২০ দিন ধরে এই অবস্থা চলছে। 

খুলনা নগরের টুটপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, মাটি থেকে গ্যাস ওঠার খবর পেয়ে গত সোমবার ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আপাতত সেখানে কোনো ঝুঁকি নেই বলে মনে হচ্ছে। মাটির নিচের দিকে গ্যাসের চাপ সামান্য বেশি। মাটি চাপা দিলে আবার গ্যাস বন্ধ হয়ে যাচ্ছে। বড় দুর্ঘটনা এড়াতে ঐ বাড়ির মালিককে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। 

আরো পড়ুন: চোখের সামনেই পুড়ল ৭ পরিবারের স্বপ্ন

তিনি আরো বলেন, নলকূপ স্থাপনের জন্য কাঁচা গোবর ব্যবহার করা হয়। প্রথমে ধারণা করা হয়েছিল সেটি বায়োগ্যাস। কিন্তু এখন সেই ধারণা বদলে যাচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!