[ দেশজুড়ে ]
বোনের দেখা পেলেন না বৃদ্ধা, পথেই ঝরলো প্রাণ
বৃদ্ধা মাজেদা আক্তারের উদ্ধারকৃত লাশ
ময়মনসিংহের নান্দাইলে সড়ক দুর্ঘটনায় মাজেদা আক্তার নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। রোববার বেলা সোয়া ১১টার দিকে ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কের নতুন মসজিদ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাজেদা উপজেলার সদর ইউনিয়নের রসূলপুর গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী।
নিহতের ভাগনে জিয়াউল হক বলেন, আমার খালা আমাদের বাড়িতে যাওয়ার জন্য ইজিবাইক থেকে নেমে রাস্তা পার হতে যাচ্ছিলেন, এমন সময় কিশোরগঞ্জেগামী ঈশা নামক একটি বাস তাকে ধাক্কা দিলে তিনি ছিটকে রাস্তায় পড়ে যান। ফলে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
.png)
এ বিষয়ে নান্দাইল হাইওয়ে থানার ওসি মাসুদ খান জানান, পরিবারের পক্ষে কোনো অভিযোগ না থাকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সুপারিশে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!