ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দুই গারো তরুণীকে দলবেঁধে ধর্ষণ: পাঁচ আসামি ২ দিনের রিমান্ডে 

ময়মনসিংহ প্রতিনিধি 
প্রকাশিত: ১৮:০৯, ৯ জানুয়ারি ২০২২
দুই গারো তরুণীকে দলবেঁধে ধর্ষণ: পাঁচ আসামি ২ দিনের রিমান্ডে 
দুই গারো তরুণীকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় পাঁচ আসামি ২ দিনের রিমান্ডে  ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহের হালুয়াঘাটে বিয়ে বাড়ি থেকে ফেরার পথে দুই গারো তরুণীকে দলবেঁধে ধর্ষণের মামলায় গ্রেফতার পাঁচ আসামিকে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত। 

রোববার দুপুরে ময়মনসিংহের ৬ নম্বর জিআর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেওয়ান মনিরুজ্জামান এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে জেলা গোয়েন্দা পুলিশের তদন্তকারী কর্মকর্তা মো. ইমরান আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করেন।

আরো পড়ুন >>> দেশে ঊর্ধ্বমুখী করোনা, একদিনে ভাঙল তিন মাসের রেকর্ড

Advertisement

আসামিরা হলেন শরীফ মিয়া (২২), মিজানুর রহমান (২২), মিয়া হোসেন (২০), আব্দুল হামিদ (১৯) এবং রুকন মিয়া (২১)। এর আগে গত শনিবার ডিবি পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মামলার নথিভুক্ত চার আসামি ও একজন সন্দেহভাজন আসামিসহ পাঁচ জনকে গ্রেফতার করে।

আরো পড়ুন >>> যে কারণে মিশা-জায়েদ খানসহ শিল্পী সমিতির কমিটির বিরুদ্ধে জিডি

ডিবির ওসি সফিকুল ইসলাম জানান, ওই পাঁচ আসামিকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

আরো পড়ুন >>> উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

গত ২৭ ডিসেম্বর রাতে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গাজীর ভিটা গ্রামে প্রতিবেশীর বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে কাটাবাড়ি গ্রামের আকাশি বাগানে দুই গারো তরুণী ধর্ষণের শিকার হন। এ ঘটনায় ৩০ ডিসেম্বর হালুয়াঘাট থানায় ১০ জনকে আসামি করে ধর্ষণ মামলা করে ধর্ষণের শিকার এক কিশোরীর বাবা।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!