ময়মনসিংহ ও গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় শনিবার ভোররাতে অভিযান চালিয়ে মামলার দুই নম্বর আসামি মো শরীফসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।
হালুয়াঘাট থানার পরিদর্শক (তদন্ত) ইমরান আল হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ সুপার সংবাদ সম্মেলন করে পরে বিস্তারিত জানাবেন। ওই চারজনকে নিয়ে এখন বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
.png)
হালুয়াঘাট থানায় গত ৩০ ডিসেম্বর ওই দুই কিশোরীর একজনের বাবা দলবদ্ধ ধর্ষণের মামলা করেন।
আরো পড়ুন: কুষ্টিয়ায় দরবার শরীফ ভাঙচুরের পর আগুন দিল এলাকাবাসী
মামলার এজাহারে বলা হয়, হালুয়াঘাট উপজেলার গাজীরভিটা ইউনিয়নে গত ২৮ ডিসেম্বর একটি বিয়ের অনুষ্ঠানে যায় ওই দুই প্রতিবেশী কিশোরী। রাতে ফেরার পথে কয়েকজন তাদের তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দেওয়া হয়। এরপর ২৯ ডিসেম্বর তাদের পরিবারের সদস্যরা ঘটনাটি জানতে পারেন। এরপর একজনের বাবা ১০ জনকে আসামি করে মামলা করেন।
আসামিরা হলেন, উপজেলার কচুয়াকুড়া গ্রামের সোলায়মান হোসেন রিয়াদ, মো. শরীফ, এজাহার হোসেন, কাটাবাড়ি গ্রামের রমজান আলী, মো. কাউছার, মো. আছাদুল, শরিফুল ইসলাম, মো. মিজান, মো. রুকন ও মো. মামুন।
হালুয়াঘাট থানার ওসি শাহীনুজ্জামান খান বলেন, আসামিদের বাড়িতে পাওয়া যাচ্ছে না। তাদের গ্রেফতার করতে অভিযান চলছে।
এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে গাজীর ভিটা ইউনিয়নে সোমবার বিকেলে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন গারো সম্প্রদায়ের শতাধিক নারী-পুরুষ।