শুক্রবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার। এর আগে, বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের মিরসরাই উপজেলার আজমনগর এলাকায় অভিযান চালিয়ে মুরাদকে গ্রেফতার করা হয়। মুরাদ দক্ষিণ আজমনগর এলাকার জিয়াউর রহমানের ছেলে।
সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছার জানান, রোববার বিকেলে আজমনগর এলাকায় ভুক্তভোগী এতিম শিশুটিকে বাড়িতে একা পেয়ে রশি দিয়ে বেঁধে ধর্ষণ করেন মুরাদ। এ ঘটনায় জোরারগঞ্জ থানায় মামলা করেন শিশুটির খালা।
.png)
ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করলে অভিযুক্তকে গ্রেফতারে ব্যাপক গোয়েন্দা নজরদারি শুরু করে র্যাব। এরই ধারাবাহিকতায় আজমনগর এলাকায় অভিযান চালিয়ে মুরাদক গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে অভিযোগের কথা স্বীকার করেন মুরাদ। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
এর আগে, নগরীর খুলশীতে হাত-পা বেঁধে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. মোতালেব নামে একজনকে গ্রেফতার করে র্যাব। মঙ্গলবার রাতে কোতোয়ালি থানার রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, রোববার রাতে খুলশী থানার জালালাবাদ এলাকায় শিশুটিকে বাড়িতে একা পেয়ে হাত-পা বেঁধে ধর্ষণ করেন মোতালেব। ওই ঘটনায় মঙ্গলবার থানায় মামলা করেন শিশুটির মা খুলশী। গ্রেফতারের পর ধর্ষণের কথা স্বীকার করেন মোতালেব। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাকে খুলশী থানায় হস্তান্তর করা হয়।