ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিনেমা স্টাইলে যুবলীগ কর্মী হত্যা, ১৪ মামলার আসামি আজিজ গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২২:১০, ১২ জানুয়ারি ২০২২
সিনেমা স্টাইলে যুবলীগ কর্মী হত্যা, ১৪ মামলার আসামি আজিজ গ্রেফতার
যুবলীগ কর্মী শহিদুল আলম হত্যা মামলার প্রধান আসামি আজিজ উদ্দিন ওরফে আজিজ্যা ওরফে ইমু গ্রেফতার ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামের রাউজানে সিনেমা স্টাইলে যুবলীগ কর্মী শহিদুল আলম হত্যা মামলার প্রধান আসামি আজিজ উদ্দিন ওরফে আজিজ্যা ওরফে ইমুকে গ্রেফতার করেছে র‍্যাব। মঙ্গলবার বিকেলে নগরীর আকবরশাহ থানার একেখান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বুধবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার। গ্রেফতার আজিজ উদ্দিন রাউজানের হরিষখান এলাকার বজল আহাম্মদের ছেলে।

র‍্যাব জানায়, ২০১৫ সালে রাউজান উপজেলার রাউজান-রাঙ্গামাটি সড়কের চারাবটতল এলাকায় মুখোশ পরে সিনেমা স্টাইলে মাইক্রোবাস থেকে নেমে গুলি চালিয়ে যুবলীগ কর্মী শহিদুল আলমকে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় রাউজান থানায় হত্যা মামলা করে তার পরিবার। 

Advertisement

আরো পড়ুন >>> অল্পের জন্য রক্ষা পেল হাজারো ট্রেনযাত্রী 

ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। এরপরই মামলার প্রধান আসামি আজিজ উদ্দিনসহ হত্যার সঙ্গে জড়িতরা বিদেশে পালিয়ে যান। বিদেশে পালিয়ে গেলেও সেখান থেকেই নিজের বাহিনী পরিচালনা করতেন আজিজ। 

এদিকে, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি ও তথ্য প্রযুক্তির ব্যবহার অব্যাহত রাখে র‍্যাব। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে আকবরশাহ থানার একেখান এলাকায় অভিযান চালিয়ে আজিজকে গ্রেফতার করা হয়।

র‍্যাব কর্মকর্তা নুরুল আবছার জানান, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন আজিজ। তার বিরুদ্ধে পাঁচটি হত্যা মামলাসহ চুরি, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে মোট ১৪টি মামলা রয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!