ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পিরোজপুরে সৌদি প্রবাসী যুবককে কুপিয়ে জখম

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫১, ১৫ জানুয়ারি ২০২২
পিরোজপুরে সৌদি প্রবাসী যুবককে কুপিয়ে জখম
হামলার শিকার প্রবাসী যুবক

পিরোজপুরের মঠবাড়িয়ায় এক সৌদি প্রবাসী যুবককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ছেলেকে বাচাঁতে এসে নির্যাতনের শিকার হন ৬৬ বছরের বৃদ্ধা মা বিবি বেগম। তাকে পিটিয়ে ভেঙে ফেলা হয় ডান হাত। এ সময় প্রাণে বাঁচাতে জরুরি সেবা ৯৯৯ এ কল দিলে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে প্রবাসী যুবক সাইদুল হাওলাদার ও তার মা বিবি বেগমকে উদ্ধার করে মঠবাড়িয়া হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। শনিবার সকালে মঠবাড়িয়া উপজেলার খায়ের ঘটিচড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীরা জানান, সৌদি প্রবাসী সাইদুল এক মাস আগে দেশে এসেছে। গ্রামের প্রতিবেশী সুমন ও সোহাগ নামে দুই ভাইয়ের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। তারই জেরে এ হামলা ও বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। 

Advertisement

এদিকে প্রতিপক্ষরাও অভিযোগ করেন, হামলায় তাদেরও একজন আহত হয়েছে। 

মঠবাড়িয়া থানার ওসি নূরুল ইসলাম বাদল জনান, হামলার অভিযোগ জানার সঙ্গে সঙ্গে থানা থেকে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!