ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাগরে মাছ ধরছিল ২৩ জেলে, নিয়ে গেল দস্যুরা

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ০১:০৪, ১৬ জানুয়ারি ২০২২
সাগরে মাছ ধরছিল ২৩ জেলে, নিয়ে গেল দস্যুরা
বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার- ফাইল ছবি

গভীর বঙ্গোপসাগরে ‘সাইফুল ইসলাম-৩’ নামে মাছ ধরার একটি ট্রলারসহ ২৩ জেলেকে জলদস্যুরা অপহরণ করেছে। তাদের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে।

শনিবার বিকেলে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

ট্রলার মালিক ও অপহৃত জেলেদের বাড়ি লক্ষ্মীপুর। তাদের মধ্যে আনোয়ার হোসেন, আবুল কালাম, মো. সবুজ, জাকির, মো. জাহের ও বশিরের নাম জানা গেছে।

Advertisement

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, লক্ষ্মীপুর এলাকার ট্রলার মালিক মাহফুজ মিয়ার মালিকানা এফবি সাইফুল-৩ ট্রলারসহ ২৩ জেলে বঙ্গোপসাগরের গভীরে মাছ শিকার করছিল। শনিবার ভোর ৪টার দিকে ১০-১২ জনের একটি সশস্ত্র জলদস্যু বাহিনী মুক্তিপণের দাবিতে জেলেদের অপহরণ করে নিয়ে যায়। পরে দুপুর ১টার দিকে ট্রলার মালিকের কাছে মোবাইল ফোনে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

তিনি আরো বলেন, আমরা জেলেদের উদ্ধারের চেষ্টা করছি। কোস্ট গার্ডকেও জানানো হয়েছে। তবে কোন জলদস্যু বাহিনী অপহরণ করেছে সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এইচ এম এম হারুন অর রশীদ বলেন, দুপুরের দিকে এরকম একটি ঘটনা আমরা শুনেছি। তাৎক্ষণিক ফোর্স নিয়ে অভিযান শুরু হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!