অভিযোগে জানা যায়, ২০২১ সালের নভেম্বর মাসে ওই ছাত্রীর মা তার নানাবাড়ি বেড়াতে গেলে রাতে তার বাবা জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি লোকলজ্জার ভয়ে তখন কাউকে জানায়নি সেই ছাত্রী।
আরো পড়ুন: অস্ত্র-গুলিসহ আটক হওয়ার পর জ্ঞান হারালেন যুবক
.png)
তবে গত বছরের ডিসেম্বর মাসের শেষ দিকে পুনরায় তাকে ঘরে একা পেয়ে ধর্ষণ করে তার বাবা। এতে ওই ছাত্রী বিষয়টি আর গোপন না রেখে তার মায়ের কাছে সব খুলে বলে। গত ১২ জানুয়ারি ওই ছাত্রী ও তার মা বালিয়াকান্দি থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন।
বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান বলেন, বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছে এক মেয়ে। ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন। তবে তারা অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান।