ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ, যুবক আটক

নোয়াখালী প্রতিনিধি 
প্রকাশিত: ২০:০৩, ১৬ জানুয়ারি ২০২২
প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ, যুবক আটক
আটককৃত যুবক

নোয়াখালীতে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে র‍্যাব। আটককৃত মো. রবিউল ইসলাম রাব্বী সদর উপজেলার মো. আবুল কাশেমের ছেলে।

রোববার সন্ধ্যায় র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি আরো জানান, রোববার দুপুর ২টা থেকে বিকেল তাদের একটি বিশেষ আভিযানিক দল অভিযোগকারী মরিয়ম বেগমের অভিযোগের প্রেক্ষিতে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার ১১ নম্বর দূর্গাপুর ইউপির রাজাপুর গ্রামের জয়নাল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ধর্ষণকারীকে আটক করে।

Advertisement

জানা যায়, গত বৃহস্পতিবার ( ১৩ জানুয়ারি)  ভিকটিম তার স্কুল থেকে বাড়িতে ফেরার পথে নোয়াখালী জেলার সুধারাম মডেল থানার নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মেইন গেইটের পশ্চিম পাশে খাদ্য অফিসের সামনে পৌঁছালে আসামি পূর্ব পরিকল্পিতভাবে ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ করে। পরে বেগমগঞ্জ থানার দূর্গাপুর ইউপি রাজাপুর গ্রামের  জয়নাল মিয়ার বাড়িতে নিয়ে স্ত্রীর পরিচয়ে একাধিকবার ধর্ষণ করে।

আটককৃত যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অভিযোগকারী মরিয়ম বেগম নোয়াখালী জেলার সুধারাম মডেল থানায় বাদী হয়ে মামলা করেছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!