ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ইসলামপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৭, ১৭ জানুয়ারি ২০২২
ইসলামপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

জামালপুরের ইসলামপুর উপজেলায় বাসের ধাক্কায় জাহাঙ্গীর আলম (৩০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। 

সোমবার (১৭ জানুয়ারি) সকাল আটটার দিকে উপজেলার মোশাররফগঞ্জ বাজার এলাকায় ইসলামপুর-দেওয়ানগঞ্জ সড়কে ওই দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম পার্শ্ববর্তী দেওয়ানগঞ্জ উপজেলার উৎমারচর দক্ষিণপাড়া গ্রামের জহিজল মিয়ার ছেলে।

আরো পড়ুন >>> যে হাতে ছিল পত্রিকা, শতবর্ষী হকার সৈয়দের সেই হাতে ভিক্ষার থালা
 
স্থানীয় সূত্রে জানা যায়, জাহাঙ্গীর আলম মোটরসাইকেল চালিয়ে মোশাররফগঞ্জ বাজার এলাকায় ইসলামপর-দেওয়ানগঞ্জ সড়ক পারাপারের সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জ গামী একটি দ্রুতগামী যাত্রীবাহী বাসগাড়ি পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Advertisement

ইসলামপুর থানার ওসি (তদন্ত) কবির হোসেন দুর্ঘটনার বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!