বুধবার ভোরে নরসিংদী সদর উপজেলার মাধবদীর কান্দাইল হতে তাকে আটক করা হয়। আটককৃত শাহাদাত হোসেন মাধবদীর কান্দাইল এলাকার মো. উসমান মিয়ার ছেলে।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটককৃত শাহাদাত হোসেন সম্প্রতি নরসিংদীসহ আশেপাশের এলাকায় অস্ত্র প্রদর্শন করে আধিপত্য বিস্তার করে আসছিলো। স্থানীয়রা তাকে সন্ত্রাসী হিসেবেই জানতো। এরই প্রেক্ষিতে গোয়েন্দা নজরদারির মাধ্যমে অবৈধ অস্ত্র উদ্ধারের প্রচেষ্টায় র্যাব ১১ নরসিংদীর একটি দল বুধবার ভোরে সদর উপজেলার মাধবদীর কান্দাইল এলাকা থেকে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, সাত রাউন্ড গুলি ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
.png)
র্যাব ১১ নরসিংদীর ক্যাম্প কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট তৌহিদুল মবিন খান বলেন, আটককৃত শাহাদাতের বিরুদ্ধে এরই মধ্যে একটি হত্যাচেষ্টা মামলা চলমান রয়েছে। সে দীর্ঘদিন আইন প্রয়োগকারী সংস্থার ধরা ছোঁয়ার বাইরে ছিল।